পঞ্চগড়, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে শনিবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক চলে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান, জিরো পয়েন্ট জাতীয় মহাসড়কে উন্নয়ন কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালান বিষয়ে আলোচনা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল হোসেন নবী সাংবাদিকদের বলেন, বৈঠকে বিজিবি পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুল বারী এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পক্ষে নেতৃত্ব দেন ১৯৪ ব্যাটালিয়ন কমান্ডেন্ট কেসি জাট।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৯ ঘ.
bdnews24