যশোর, মার্চ ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে একটি ওষুধের দোকানের এক কর্মচারী নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাতে শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত অনুপ বিশ্বাস খোকন (৪৫) শহরের বেজপাড়ার বাসিন্দা। সে কুইন্স হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকের ভেতরে একটি ওষুধের দোকানে কাজ করতো।
কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, ভোর রাত তিনটার দিকে খোকন তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় অজ্ঞাত দুস্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে আহত করে।
খোকনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খোকন খুন হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মারুফুল ইসলাম তুর্য নামের এক যুবককে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৫৫ ঘ.
bdnews24