২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পোশাক খাতেই ৫০ হাজার প্রত্যাগতের কর্মসংস্থান সম্ভব'

লিবিয়া থেকে ফিরছেন- এমন ৫০ হাজার লোককে দেশের পোশাক খাতে চাকরি দেওয়া সম্ভব বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফিরছেন- এমন ৫০ হাজার লোককে দেশের পোশাক খাতে চাকরি দেওয়া সম্ভব বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ কথা জানান। লিবিয়াফেরত বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়ে সুপারিশ ও করণীয় সম্পর্কে বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে মতামত চাওয়া হয় এ মতবিনিময় সভায়। সালাম মুর্শেদী বলেন, "বিজিএমইএ সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠানে মেকানিক্যাল, শ্রমিক, মানবসম্পদসহ বিভিন্ন বিভাগে লোক দরকার। তাছাড়া দেশের পোশাক শিল্পের ২২ থেকে ২৫ শতাংশ মেশিন অলস পড়ে রয়েছে। তাই যারা ফিরছেন, তাদের দক্ষতা অনুযায়ী তালিকা দিলে বিজিএমইএর পক্ষে ৫০ হাজার লোকের চাকরি দেওয়া অসম্ভব নয়।" সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মতবিনিময় সভায় বলেন, "সরকারের উচিৎ হবে, লিবিয়া থেকে কারা ফিরছেন, সেখানে কী ধরনের কাজ তারা করতেন এবং তাদের ঠিকানা সম্বলিত একটি তালিকা তৈরি করা।" এছাড়া প্রত্যাগতদের তাৎক্ষণিকভাবে নগদ সহায়তা দেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি। লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে জনপ্রতি এক হাজার করে টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এক প্যাকেট করে বিরিয়ানি দিয়ে সরকারি গাড়িতে করে তাদের বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ মতবিনিময় সভায় বলেন, "ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি তহবিল গঠন করা যেতে পারে, যাতে ফিরে আসা শ্রমিকদের সেখান থেকে তাৎক্ষণিকভাবে নগদ সহায়তা দেওয়া যায়।" সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "দারিদ্রসীমার নিচে বসবাস করে এমন ৩৪ শতাংশ খানা থেকে বিদেশে শ্রমিক যায়। যারা ঋণের টাকায় লিবিয়া গিয়েছিলেন এবং ফিরে এসেছেন, তাদের ওপর এখন চাপ পড়বে। তাই তাদের সহজ শর্তে ঋণ দেওয়া প্রয়োজন।" জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন-বায়রার সভাপতি আবুল বাশার বলেন, "মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য আরো স