২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আগুনে পুড়েছে ৩০টি ঘর: আহত ১০

গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ গ্রামে আগুনে ৩০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গাইবান্ধা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ গ্রামে আগুনে ৩০টি ঘর পুড়ে গেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০জন। গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শস্য, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। দমকল কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নিজাম খাঁ গ্রামের মেছের আলীর ছেলে সিদ্দিক মিয়ার রান্না ঘর থেকে ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২০৫২ ঘ.