২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা না নেওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব

জাল টাকা তৈরি চক্রের বিরুদ্ধে মামলা না নেওয়ায় মতিঝিল থানার ওসি ও এক এসআইকে ১৩ মার্চ হাজির হতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল টাকা তৈরি চক্রের বিরুদ্ধে মামলা না নেওয়ায় মতিঝিল থানার ওসি ও এক এসআইকে ১৩ মার্চ হাজির হতে বলেছে আদালত। এরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। একইদিন আদালতের তলবে হাজির হন আরেক এসআই নাসির। বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখার পর ১৩ মার্চ তাকেসহ অন্য দুই কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। সানোয়ার হোসেন নামে এক ছেঁড়া নোটের ব্যবসায়ীর করা রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৮ ফেব্র"য়ারি নাসিরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই রিটে বলা হয়, ২০১০ সালের ২৬ মার্চ সমকাল পত্রিকায় 'জালনোট চক্রের ২০ নিয়ন্ত্রক' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ কর্মকর্তা নাসির তা গ্রহণে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০০১ ঘ.