২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের দুর্নীতি দূর করতে হবে: মুহিত

রেল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রেলওয়ের দুর্নীতি দূর করতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিলেট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রেলওয়ের দুর্নীতি দূর করতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সিলেটে এ ক আলোচনা সভায় তিনি বলেন, "রেলওয়ে খাতে শুধু নেই আর নেই। সর্বত্র চলছে দুর্নীতি আর অনিয়ম। এটা দূর করতে হবে। রেল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।" সিলেট সার্কিট হাউজে 'বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, সিলেট বিভাগের সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় এক হাজার ৬৪২ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের কাজ চলছে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্র"ত আরো চারটি প্রকল্পেরর কাজ শুরু হয়েছে। ২০১৩ সালের মধ্যে এগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি। এছাড়া সিলেট নগরীর যানজট নিরসনে চৌহাট্টা-আম্বরখানা-মজুমদারি ও সুবিদবাজার-আম্বরখানা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণেরও প্রতিশ্র"তি দেন মুহিত। অর্থমন্ত্রী আরো বলেন, উন্ন্য়ন প্রকল্পে কাজ শুরু হবে আর যথাসময়ে বাস্তবায়ন হবে না, এটা হতে পারে না। হাতে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত করতে হবে। সিলেটের স্থবির হয়ে পড়া উন্নয়ন কাজ বর্তমান সরকারের আমলেই শেষ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকার দেশে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট করে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে পিছিয়ে পড়া উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পাদনের চেষ্টা চালাচ্ছে। সিলেট জেলা প্রশাসক আবু সৈয়দ মুহাম্মদ হাসিমের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, সংসদ সদস্য ইমরান আহমদ ও শফিকুর রহমান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪০ ঘ.