২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইল সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নড়াইল, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুুপুর ২টার দিকে নড়াইল-কালিয়া সড়কের সরকেলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আজিজুর রহমান (৪০) নড়াইল সদর উপজেলার ধুন্দা গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহমানের (৪৮) বাড়ি বরিশালে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। আজিজুর মারা যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে। বাসসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/১৮১২ ঘ.