২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দু'দলের সংঘর্ষে হাসান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গাইবান্ধা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দু'দলের সংঘর্ষে হাসান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৭ জন। বৃহস্পতিবার সকালে ইদিলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাতোলা গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন ও মোমেনা বেগম নামের দু'জনকে গ্রেপ্তার করেছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান আলীর (৫০) এক আত্মীয়াকে অপহরণের অভিযোগে মাসখানেক আগে প্রতিবেশী আল-আমিনের বিরুদ্ধে একটি মামলা করেছিল তার পরিবার। বিষয়টি আপসে মীমাংসা করার চেষ্টা করছিলো আসামিপক্ষ। তিনি জানান, বেলা ৯টার দিকে অপহৃত মেয়েটির বাবা আসামির বাড়ির উঠোন দিয়ে যাওয়ার পথে বিষয়টি নিয়ে দু'পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিপক্ষের লোকজন মেয়েটির বাবাকে মারধর করতে চাইলে পালিয়ে যান। পরে তার স্বজনরাও এর প্রতিবাদে এগিয়ে এলে দু'পক্ষে সংঘর্ষ বাধে। হামলায় গুরুতর আহত হাসান আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টায় মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতের ছেলে শাহজাহান আলী বাদী হয়ে ২১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০৫ ঘ.