২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাক্টর উল্টে কিশোর নিহত

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায় ট্রাক্টর উল্টে এক কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চাঁদপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায় ট্রাক্টর উল্টে এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। নিহতের নাম আরিফ (১২)। তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বাড়িতে ট্রাক্টর থেকে ইট নামিয়ে বের হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ট্রাক্টরে থাকা শ্রমিক আরিফ এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.