চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর থানায় সড়ক দুর্ঘটনায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার সকাল ৮টায় নগরীর সল্টগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. জসীম উদ্দিন (৩০) ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়নপুর গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রবীন্দ্র চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলির ধাক্কায় গুরুতর আহত জসিমকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জসীম ইয়ং ওয়ান নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানান রবীন্দ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/১৩১২ ঘ.
bdnews24