২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি যে সত্য বলেছি, তা প্রমাণিত হলো: মুহিত

মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এর মধ্য দিয়ে এ বিষয়ে তার বক্তব্যের সত্যতার প্রমাণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 06:28 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এর মধ্য দিয়ে এ বিষয়ে তার বক্তব্যের সত্যতার প্রমাণ হয়েছে। গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনে একটি সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণ করে। এর বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলে মঙ্গলবার ওই আবেদন খারিজ হয়। আদালতের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। বুধবার হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ রায়ে তিনি খুশি। "আমি যে সত্য কথা বলেছিলাম, রায়ে তাই প্রমাণিত হয়েছে", বলেন তিনি। ইউনূসের অপসারণ নিয়ে স