২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৩ জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় নিহতের ভাবীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:43 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিলেট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় নিহতের ভাবীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমদ এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার হাসিতলা গ্রামের আব্দুল ওয়াহিদ তেরা মিয়ার স্ত্রী হালিমা বেগম, তার ছেলে আতাউর রহমান আতা এবং হালিমার ভাই একই গ্রামের মুজিবুর রহমান। মুজিবুর রহমান সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক এবং অপর দু'জন পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, হাসিতলা গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে আব্দুস শুকুরের সঙ্গে তার বড়ভাইয়ের স্ত্রী হালিমা বেগমের ভূমি নিয়ে বিরোধ চলছিল। ২০০৫ সালের ৪ অক্টোবর রাতে স্থানীয় বাজার থেকে আব্দুস শুকুর বাড়ি ফিরলে হালিমা বেগম, তার ছেলে আতাউর রহমান আতা ও ভাই মুজিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুস শুকুরকে গুরুতর আহত করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই শুকুর মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে পরদিন জকিগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.