২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন জাহাজ বানাবে ওয়েস্টার্ন মেরিন

চট্টগ্রাম বোট ক্লাবের জন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি পর্যটন জাহাজ নির্মাণ করবে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান 'ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:13 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বোট ক্লাবের জন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি পর্যটন জাহাজ নির্মাণ করবে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান 'ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড'। বুধবার নগরীর পটিয়ায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে দ্বিতল কাঠামো (ক্যাটামেরান ধরনের) বিশিষ্ট জাহাজটির নির্মাণ কাজ উদ্বোধন করা হবে। নির্মাণকারী প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌ বাহিনীর চিফ অব দ্য নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ (এনডি)। জাহাজটি কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল পর্যন্ত চলাচল করবে। ৩০ মিটার দৈর্ঘ্যরে জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা হবে ১৫০। ২০১২ সালের জানুয়ারির মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২১৪২ ঘ.