২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে এক দিনে ৪ নারীর অপমৃত্যু

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনে চারজন নারীর অপমৃত্যু হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনে চারজন নারীর অপমৃত্যু হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, সলঙ্গা থানার জগনাথপুর গ্রামের গৃহবধু খাদিজা খাতুন (২৮) সোমবার বিকালে স্বামীর বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামের গৃহবধূ মারুফা খাতুন এবং শাহজাদপুর উপজেলার চরগুদিবাড়ি গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন সোমবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া উল্লাপাড়া উপজেলার বজরাপুর গ্রামের গৃহবধূ আম্বিয়া খাতুন (২২) সোমবার রাত নয়টায় বিষপানে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। তাদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের প্রাথমিক রিপোর্টে চারজনের মধ্যে দুইজন বিষপানে ও দুইজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশের হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০৪ ঘ.