ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করেছে আদালত। ইউনূসের আইনজীবীরা জানিয়েছেন, তারা আরো আইনি লড়াই চালিয়ে যাবেন।
রিট খারিজের আদেশে বলা হয়, "১৯৯৯ সালের পর থেকে ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকে ছিলেন।"
বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার বেলা ৩টায় এই আদেশ দেয়।
কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণের আদেশ দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে নয়জন একই দিনে একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
আদালতের আদেশের পর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা আমরা আগেই প্রকাশ করেছিলাম। রিট খারিজের আদেশের ফলে ইউনূসের কোনো ক্ষতি হয়নি। এর মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24