২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: সিরাজগঞ্জে ১৫'শ মুরগি নিধন

সিরাজগঞ্জ সদর উপজেলায় রোববার রাতে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ১৫'শ মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় রোববার রাতে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ১৫'শ মুরগি নিধন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া রহমতগঞ্জ হাতেম আলী অ্যান্ড ব্রার্দাসের খামারের ওই মুরগিগুলো নিধনের পর মাটির গভীরে পুঁতে ফেলা হয়েছে। নির্বাহী ম্যাজিট্রেট সুরাইয়া জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত আলী ওই সময় উপস্থিত ছিলেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার খামারটির এক হাজার ৬৬০টি মুরগির মধ্যে ১৬০টি মারা যায়। পরের দিন নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় রোগ সনাক্ত হওয়ার পর রোববার রাতে বাকি মুরগিগুলো মেরে ফেলা হয়। এতে অন্য কোনো খামারের সমস্যা হবে না বলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১২ ঘ.