২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় সোমবার সকালে বাসচাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কুষ্টিয়া, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় সোমবার সকালে বাসচাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জালাল উদ্দিন (৫৫) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। ভেড়ামারা থানার ওসি আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে বাজারের উদ্দেশ্যে মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন জালাল। ভেড়ামারা-ঈশ্বরদী সড়কের ক্যানালপাড়ায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.