২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে অস্ত্র উদ্ধার

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে রোববার বিকালে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে রোববার বিকালে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। ওই সময় ট্রেনটি পাবনার চাটমোহর রেল স্টেশন অতিক্রম করছিল। উদ্ধার করা হয়েছে- বিদেশে তৈরি দুইটি নাইন এমএম, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ছয়টি ম্যাগজিনসহ ২২ রাউন্ড তাজা গুলি। রাজশাহী জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে আসে। ৫টা ৫০মিনিটে ট্রেনটি পাবনার চাটমোহর স্টেশন অতিক্রম করে। এ সময় নিয়মিত তল্লাশিকালে একটি বগি থেকে পরিত্যক্ত কালো রংয়ের একটি ট্রাভেল ব্যাগে অস্ত্রগুলো পাওয়া যায়। রাত সাড়ে ৮টায় অস্ত্র ও গুলি সিরাজগঞ্জ জিআরপি থানায় হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল চাকী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.