গাজীপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাদি জমির পরিমাণ কমে গেলেও উচ্চফলনশীল ধান চাষে চার দশক আগের চেয়ে দেশে ধান উৎপাদন তিনগুণ বেড়েছে।
রোববার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পাঁচ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপনকালে ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মো. খায়রুল বাশার তথ্য জানান ।
ওই নিবন্ধে বলা হয়, দেশের প্রায় ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের চাষাবাদ হচ্ছে। যা থেকে আসে দেশের মোট উৎপাদিত ধানের শতকরা প্রায় ৯০ ভাগ।
ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ মোট ৫৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব ধান সনাতন ধানের তুলনায় দু-তিনগুণ বেশি ফলন দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর।
এতে সভাপতিত্ব করেন ব্রি'র মহাপরিচালক ড. মো. আব্দুল মান্নান। স্বাগত ভাষণ দেন ব্রি'র পরিচালক (প্রশাসন) ড. মো. সাইদুল ইসলাম।
কৃষকসহ বিআরসি, ডিএই, ইরিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।
কর্মশালায় গত এক বছরে ব্রি'র গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানের চার দশকের অর্জন ও অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স
bdnews24