২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত কাইয়ুম খান পাখি মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

সিলেট ,মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত কাইয়ুম খান পাখি মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর এলাকায় পাখি মিয়া (৬০) আহত হন। রোববার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর জেরে বিক্ষুদ্ধ জনতা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ এবং ৪/৫টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাপগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় পাখি তার চাচা গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান খানসহ পৌর শহরের চৌমুহনীতে একটি দোকানে বসেছিলেন। ওই সময় একটি মাইক্রোবাস থেকে মুখোশধারী দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাখি এগিয়ে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সুফিয়ান খান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১০৬ ঘ.