২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ আটক ১

বগুড়ার কাহালু উপজেলায় রোববার দুপুরে অস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

বগুড়া, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালু উপজেলায় রোববার দুপুরে অস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব। উপজেলার মুরইল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল সাংবাদিকদের বলেন, দুপুরে র‌্যাবের একটি দল আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসে তল্লাশিকালে বাসযাত্রী তরিকুল ইসলামের কাছে দুইটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ম্যাগজিন পায়। অস্ত্রের এই চালানটি তিনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বগুড়া হয়ে ঢাকায় নিচ্ছিলেন বলে র‌্যাবকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫৩ ঘ.