ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের সুবিধার জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দু'টি টেলিভিশন স্থাপন করা হয়েছে।
স্পিকারের আসনের দুই পাশে বিশিষ্ট ব্যক্তিদের জন্য নির্ধারিত গ্যালারির সামনে সরকারি ও বিরোধীদলীয় আসনের সারির দু'দিকে দু'টি বড় আকারের টেলিভিশন স্থাপন করা হয়েছে।
রোববারের অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে স্পিকার আব্দুল হামিদ এ বিষয়ে সাংসদদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, "এখন আর সামনের আসনে বসা সংসদ সদস্যরা ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাতে হবে না। আপনারা এই দু'টি টেলিভিশনেরই পেছনের আসনের সংসদ সদস্যদের কথা শুনতে পাবেন, দেখতে পাবেন।"
দরকার হলে আরো বড় পর্দার টেলিভিশন স্থাপন করা হবে।
এ সময়, সাংসদরা ৬০ ইঞ্চির এলসিডি বসানোর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৯২৭ ঘ.
bdnews24