২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশিকার নিয়ন্ত্রণ নিতে তৎপর কাজী ফারুক'

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক কেন্দ্রীয় কার্যালয় 'দখলের' চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহবুব-উল-করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক কেন্দ্রীয় কার্যালয় 'দখলের' চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহবুব-উল-করিম। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান। এ বিষয়ে বক্তব্যের জন্য মোবাইল ফোনে কাজী ফারুকের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ২০০৯ সালের ১ অগাস্ট কাজী ফারুক সদলবলে প্রশিকা ভবনে ঢুকতে চাইলে সংঘর্ষ হয়। তাতে বেশ কয়েকজন আহত হলে পাল্টাপাল্টি মামলাও হয়। তবে কাজী ফারুক সে সময় ভবনে ঢুকতে পারেননি। বেসরকারি এ প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ ওঠার পর একই বছরের ২৪ মে ফারুককে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গঠিত হয় নতুন পরিচালনা পর্ষদ। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ফারুক। সংবাদ সম্মেলনে মাহবুব বলেন, "গত ৫ থেকে ৭ ফেব্র"য়ারি পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রে কিছু বিশিষ্ট নাগরিকের নামে সাবেক চেয়ারম্যানের পক্ষে একটি বিবৃতি প্রকাশ হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা ও দখল সম্পর্কিত দুইটি পৃথক মামলায় কাজী ফারুক আহমদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বৈধ চেয়ারম্যান হিসেবে রায় পেয়েছেন।" আদালত এ ধরনের কোনো রায় দেয়নি উল্লেখ করে তিনি বলেন, "বিবৃতিতে দাবি করা বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং আদালতের রায়ে প্রশিকার বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে গভর্নিং বডি বৈধ ও আইনসম্মতভাবে কাজ করে যাচ্ছে।" মাহাবুব করিম বলেন, এর আগে ২০০৯ সালের ২৪ মে কর্মীদের আন্দোলনের মুখে গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকে কাজী ফারুক অপসারিত হন। এরপর একই বছর তিনি ঢাকার সহকারী জজ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন, যা বিচারাধীন। স