ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) পরিচালনা পর্ষদের ৩২তম বৈঠক রোববার তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে ৩১তম সভার সিদ্ধান্ত অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বিদেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
বেপজা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী পরিকল্পিত ও সুষ্ঠুভাবে সব কাজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24