চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জিইসি মোড়ে বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় শহর এলাকার একটি বাস ফারুক হোসেনকে (৩৩) পেছন দিক থেকে ধাক্কা দেয়।
তাকে নগরীর সিএসসিআর নামের একটি বেসরকারি ক্লিনিকের আইসিউতে ভর্তি করা হয়েছে। ফারুকের বাড়ি বগুড়ায়।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অভিজিত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বাস বা এর চালককে আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩০৩ ঘ.
bdnews24