হবিগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ শহরে বাণিজ্যিক এলাকায় একটি মোবাইল ফোন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে।
ডাকাতরা ওই প্রতিষ্ঠানের ভল্টের তালা ভেঙ্গে নগদ টাকা, ক্যাশ কার্ড ও মোবাইল ফোন সেটসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় সদর থানা পুলিশ ১২জনকে আটক করেছে।
বাংলালিংক সিমকম নামের এই প্রতিষ্ঠানটি মোবাইল টেলিফোন অপারেটর বাংলালিংক এর স্থানীয় এজেন্ট। প্রতিষ্ঠানের পরিচালক নূর উদ্দিন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা ৩টি মোবাইল ফোন সেট, ৩ হাজার ১শ ক্যাশ কার্ড ও ভল্টে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হবিগঞ্জ সদর থানার ওসি শেখ কবির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি নয়, চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। কারা এটার সাথে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০২ ঘ.
bdnews24