২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ঢিল: ২৮ জনকে জামিন, বাকিদের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজের খোলোয়াড়দের বহনকারী গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ২৮ জনকে জামিন দিয়েছে আদালত। বাকি ১০ জনকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের খোলোয়াড়দের বহনকারী গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেপ্তার ২৮ জনকে জামিন দিয়েছে আদালত। এছাড়া আরো ১০ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইণ্ডিজের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় পরাজয়ের পর সন্ধ্যায় মিরপুর এলাকায় বাসে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ২৮ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও ক্ষতিসাধনের অভিযোগে মিরপুর থানায় একটি মামলা করা হয়। এছাড়া মহানগর পুরিশ অধ্যাদেশের আওতায় র‌্যাব আরো ১০ জনকে গ্রেপ্তার করে। পুলিশের হাতে গ্রেপ্তার ২৮ জনকে শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক আব্দুল আজিজ। অন্যদিকে আসামিদের পক্ষে হেফাজতের আবেদনের বিরোধিতা করে জামিন চাওয়া হয়। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আরশাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানি শেষে মহানগর হাকিম এ কে আজাদ ওই ২৮ জনের জামিন মঞ্জুর করেন। এছাড়া র‌্যাবের হাতে গ্রেপ্তার অন্য ১০ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন পরিমাণ জরিমানা করে বলে আরশাদ আলী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৪০ ঘ.