২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই গমসহ ট্রাক আটক

চট্টগ্রাম নগরীর ইপিজেড সংলগ্ন নাবিক কলোনি এলাকায় ছয় হাজার কেজি চোরাই গমসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ইপিজেড সংলগ্ন নাবিক কলোনি এলাকায় ছয় হাজার কেজি চোরাই গমসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব। শনিবার সকাল সোয়া ছয়টার দিকে র‌্যাব-৭ এর একটি দল ওই এলাকায় টহল দেওয়ার সময় তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানান র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) নুরুল হুদা । তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব ট্রাক থেকে গমের ৬৪টি বস্তা উদ্ধার করে। এসব গম কোনো স্থান থেকে চুরি করে বিক্রির জন্য এখানে রাখা হয়েছে বলে ধারণা করছে র‌্যাব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এলএন/কেএমএস/১৬৩৯ ঘ.