চাঁদপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের মধ্যে ছয়টি মহাদেশের সর্বোচ্চ চূড়ায় উঠতে চান এভারেস্টজয়ী একমাত্র মুসা ইব্রাহীম।
শনিবার চাঁদপুর প্রেসক্লাবে উদয়ন শিশু বিদ্যালয়ের ২৮ বর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসবে এই স্বপ্নের কথা জানান তিনি।
চাঁদপুর থেকে নৌপথে ঢাকা পাড়ি দেওয়ার আশাও করেন তিনি।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মুসা বলেন, "এভারেস্ট জয়ের পর ২০১৩ সালের মধ্যে অন্য ৬টি মহাদেশের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানো এখন আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন।"
"চাঁদপুরবাসীর সহযোগিতা পেলে আমি চাঁদপুর থেকে নৌ-পথে ঢাকা পাড়ি দেবো", বলেন তিনি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান মুসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৫০৯ ঘ.
bdnews24