আগরতলা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া ও আগরতলার মধ্যে রেল লাইন স্থাপনে অর্থের যোগান দিচ্ছে ভারত।
বাংলাদেশ হয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এই রেল লাইন নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার ভারতীয় রেল প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা এক প্রশ্নের লিখিত জবাবে লোক সভায় একথা জানান।
তিনি আরো জানান, এ প্রকল্প বাস্তবায়নে কতো সময় লাগবে তা নির্ভর করছে বিভিন্ন বিষয়ের ওপর। যে পথে রেল লাইন স্থাপনের প্রস্তাব করা হয়েছে তা বাংলাদেশ কর্তৃপক্ষের গ্রহণ করা এবং প্রয়োজনীয় ভূমির প্রাপ্যতার উপরই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ভর করছে।
বাংলাদেশের রেল যোগাযোগের উন্নয়নে ভারত সহায়তা দিচ্ছে।
স
bdnews24