২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার শ্রীপুরে গৃহবধু হত্যার অভিযোগ

মাগুড়ার শ্রীপুর উপজেলায় রুমি খাতুন নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

মাগুরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুড়ার শ্রীপুর উপজেলায় রুমি খাতুন নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রুমির (২২) পিতা মকবুল হোসেন অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিয়ের পর থেকেই রুমির স্বামী মারুফুল ইসলাম সৈকত ও শ্বাশুড়ি তাকে নির্যাতন করতো। এ কারণে রুমি কয়েকদিন আগে বাপের বাড়ি সব্দালপুর-নহাটায় চলে আসে। পরে সৈকতের অনুরোধে আবার শশুর বাড়ি যায়। তাবাসসুম নামে তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে বলে জানান মকবুল। তিনি জানান, শুক্রবার সকাল সাতটার দিকে সৈকত মোবাইল ফোনে জানায়, রুমি অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েকে তিনি মৃত দেখতে পান। মকবুল জানান, "তাবাসসুম স্পষ্টভাবে জানিয়েছে তার বাবা ও দাদি তার মাকে মেরে ফেলেছে।" শ্রীপুর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, "শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।" লাশ ময়না তদন্তের জন্য মাগুরা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত শ্বাশুড়ি দেলোয়ারা বেগম পুত্রবধুর উপর নির্যাতনের অভিযোগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অস্বীকার করেছেন। ঘটনার পর থেকেই সৈকত পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২৯ ঘ.