২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি

ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাস যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেট, হাতঘড়িসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। বাসযাত্রী মাধবদী বাবুরহাটের কাপড় ব্যবসায়ী আজমীর আহম্মেদ ও শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপাস্থ এসিএস টেক্সটাইল মিলের সামনে থেকে যাত্রীবেশী একদল ডাকাত বাসে উঠে। বাসটি বরপা এলাকা অতিক্রম করার সঙ্গে সঙ্গে ডাকাতদল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসেট ও কয়েকটি হাতঘড়ি লুটে করে নেয়। পরে তারা যাত্রামুড়া এলাকায় নেমে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৪ ঘ.