সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় ধামরাইয়ে একটি পোল্ট্রি খামারে ২০৫০ মুরগি নিধনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাড়িগাঁও এলাকার 'অঞ্জলী পোল্ট্রি' খামারের এসব মুরগি নিধনের নির্দেশ দেয় কেন্দ্রীয় প্রাণিসম্পদ অধিদপ্তর।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার খামারের প্রায় ১২০টি মুরগি মারা যায়। সন্দেহ হলে ওই দিনই মৃত মুরগি পরীক্ষার জন্যে কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়।
সেখানে বার্ড ফ্লু'র বিষয়টি নিশ্চিত হয় বলে জানান জহিরুল।
তিনি জানান, বিকেলে ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে আক্রান্ত মুরগি নিধন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24