২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

নেত্রকোনায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নেত্রকোনা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলাবাজার শান্তি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোটর সাইকেল আরোহী রুবেল মিয়া (২৬) মোহনগঞ্জের মানারকান্দি গ্রামের বাসিন্দা। মোটর সাইকেলের অপর দুই আরোহী সুলতান মিয়া (৪০) ও রুহুল আমিনকে (২৭) আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) সালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোটর সাইকেল আরোহীরা মোহনগঞ্জ থেকে নেত্রকোনা আসছিলেন। আর বাসটি নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিল।" তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৩১ ঘ.