২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট কারাগারে এক জনের ফাঁসি কার্যকর

সিলেট কেন্দ্রীয় কারাগারে খুনের এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সিলেট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কেন্দ্রীয় কারাগারে খুনের এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে। বুধবার রাত ১২টায় ফাঁসি কার্যকর হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন। আসামি চা-শ্রমিক রবি মুণ্ডা ওরফে মো. বিল্লাল (৬০) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের এক কবিরাজকে হত্যার করে রবি। ঘটনার পর পরই হত্যা মামলা দায়ের করা হয়। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রবিকে ফাঁসির আদেশ দেন। আপিল করা হলে হাইকোর্ট ও আপিল বিভাগ নিু আদালতের রায় বহাল রাখে। সবশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানানো হলেও তা নাকচ হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে রবির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিন দিন আগে রবি মুন্ডা কারাগারে ইসলাম ধর্ম গ্রহণ করে বলে জানান নেসার। এর আগে ৩৭ বছর পর গত বছরের ১৫ সেপ্টেম্বর সিলেট কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১০ ঘ.