২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য সহায়তা বাড়াবে যুক্তরাজ্য

আগামী চার বছরে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের অর্থ সহায়তা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার বছরে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের অর্থ সহায়তা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের বৈশ্বিক উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জন্য প্রতি বছর গড়ে ২৫ কোটি পাউন্ড করে সহায়তা বাড়ানো হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ দারিদ্র দূরীকরণ, দক্ষতা বৃদ্ধি, ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই সহায়তা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এ ছাড়া আগামী ২০১৬ সাল নাগাদ বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পও শুরু করবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/২০৫৫ ঘ.