ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুদের হাত থেকে বাঁচতে সমুদ্রগামী একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখার অনুমতি দিয়েছে সরকার।
বাংলাদেশি কোনো জাহাজকে প্রথমবারের মতো এ ধরনের অনুমতি দেওয়া হলো।
অনুমতিপ্রাপ্ত জাহাজের মালিক ব্রেভ রয়েল শিপিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাজলুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ জন্য তারা নিরাপত্তা সেবাদানকারী একটি বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।
গত ৫ ডিসেম্বর ২৬ জন বাংলাদেশিসহ এই কোম্পানির জাহাজ 'জাহান মনি' অপহরণ করে সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা।
বজলুর রহমান বলেন, "আমরা মঙ্গলবার সরকারের কাছ থেকে এ বিষয়ে অনুমতি পেয়েছি। আশা করছি, বৃহস্পতিবার নিরাপত্তারক্ষী নিয়ে জাহাজটি পারস্য উপসাগর থেকে রওনা দেবে। পরে কলম্বোতে যাওয়ার তারা নেমে যাবে।"
রহমান বলেন, কোম্পানিগুলো দীর্ঘদিন জাহাজে বন্দুকধারীদের ব্যবহার না করলেও স
bdnews24