ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে দেশে ফেরা বাংলাদেশিরা যাতে কেনো সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন তার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরে আসার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখভাল করছেন।
রাজনৈতিক অস্থিরতার কারণে লিবিয়া থেকে মিসর ও তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া ৫ শতাধিক বাংলাদেশি বুধবার কয়েকটি ফ্লাইটে ঢাকা পৌঁছান। আন্তর্জাতিক অভিভাবন সংস্থা ও বিদেশি চাকরিদাতার তত্ত্বাবধানে দেশে ফেরেন তারা।
এর আগে, সেমাবার ১০১ জন বাংলাদেশি দেশে ফেরেন। সেদিন প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং সহকারী একান্ত সচিব খাইরুল ইসলাম ও সাইফুজ্জামান শিখর বিষয়টির তদারকি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৩৩ ঘ.
bdnews24