ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে।
তারেকের আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে সময় চান।
বিচারক আগামি ৩ এপ্রিল শুনানির জন্য আবারো দিন রাখেন।
আইনজীবী বলেন, এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেকদের বিরুদ্ধে মামলা ২০০৯ সালের মুদ্রা পাচার আইনে নয়, ২০০২ সালের মুদ্রা পাচার আইনের অধীনে চলবে বলে মতামত দেন- ওই আদেশের সত্যায়িত কপি এখনো পাওয়া যায়নি। এ কারণে সত্যায়িত কপি দাখিলে সময় দরকার।
রাষ্ট্রপক্ষে এ বক্তব্যের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের )দুদক
bdnews24