পাবনা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় সন্ত্রাসী হামলায় এক যুবক নিহত ও তার ছোটভাই গুরুতর আহত হয়েছে।
বেড়া উপজেলার চরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বেড়া থানার ওসি জিল্লুর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরকান্দির সাবেক ইউপি সচিব ও জামায়াত নেতা আব্দুল হামিদের দুই ছেলে শাহানুর ও শাহিনের একটি মোবাইল ফোনের সিমকার্ড স
bdnews24