নারায়ণগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিফিনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ।
মঙ্গলবার ডিএনভি নামের পোষাক কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাস থেকে শ্রমিকদের টিফিন দেওয়ার কথা ছিলো কারখানা কর্তৃপক্ষের। কিন্তু মালিক পক্ষ টিফিন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।
ওই কারখানায় শ্রমিকের সংখ্যা বারোশ।
মালিকপক্ষ এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ কেএমএস/২০১২ ঘ.
bdnews24