নারায়ণগঞ্জ, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত সুতা ব্যবসায়ী বিকাশ সাহা (৫৫) টানবাজার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
২০১০ সালের ৪ মার্চ বিকাশের বড় ভাই সুভাষ সাহাও একই স্থানে ট্রেনে কাটা পড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাশ রেলগেইট এলাকায় থান কাপড়ের মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন। অসাবধনতাবশত তিনি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের নিচে পড়ে যান।
নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার আবদুল আজিজ জানান, রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে জিআরপি পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০০৬ ঘ.
bdnews24