২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদকন্যা উদ্ধার টুম্পা হত্যার প্রধান আসামি হৃদয় গ্রেপ্তার

রাজধানীতে স্কুলছাত্রী টুম্পা হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান হৃদয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সাংসদের অপহৃত মেয়েও উদ্ধার হয়েছে তার কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে স্কুলছাত্রী টুম্পা হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান হৃদয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সাংসদের অপহৃত মেয়েও উদ্ধার হয়েছে তার কাছ থেকে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোররাতে কামরাঙ্গীর চরের হুজুরপাড়ার শামসুদ্দোহা নামে হৃদয়ের এক আত্মীয়ের বাসা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকেই সরকারদলীয় সাংসদের অপহৃত মেয়েকেও ওই বাসা থেকে উদ্ধার করা হয়। ওসি বলেন, "হৃদয়ের এক বন্ধুর বাসা থেকে তার বাবা জাকির হোসেন ও মা বিউটি আক্তারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।" গত ১৯ ফেব্র"য়ারি রাতে রাজধানীর সেগুনবাগিচার হাসিনুর গ্রীন কটেজের বাসার সামনে থেকে মেয়ে অপহৃত হওয়ার অভিযোগে মামলা করেন সরকারদলীয় সংসদ সদস্য আফজাল হোসেন। হৃদয়কে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ওই মামলা করা হয়। গত ১৪ ফেব্রয়ারি একই ভবনের বাসিন্দা আয়েশা চৌধুরি টুম্পা (১৬) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। এর দুদিন পর ১৬ ফেব্রয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয়কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি রেজাউল করিম জানান, হৃদয়কে টুম্পা হত্যাকান্ডের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টুম্পা সেগুনবাগিচা রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ছিলেন। ইতোমধ্যে টুম্পা হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুর রহমান ও নুরুল হক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায়ও হৃদয় প্রধান আসামি। অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর আগে বলেছিলেন, অপহরণ মামলার আসামি ও একই ভবন থেকে বের হয়ে খুন হওয়া ট্ম্পুা হত্যার ঘটনায় জড়িতদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বেশ কিছু তথ্য হাতে এসেছে যা তদন্ত করে দেখা হচ্ছে। "টুম্পাকে হত্যার আগে অপহরণের জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই একই গাড়ি সাংসদের মেয়েকে অপহরণে ব্যবহার করা হয়ে থাকতে পারে," বলেন মোক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৪১ ঘ.