২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

গোপালগঞ্জে বাস চাপায় সানু (৫) নামো এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

গোপালগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বাস চাপায় সানু (৫) নামো এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় সানুকে একটি বাস চাপা দেয়। সানু মাঝিগাতী গ্রামের এস্কেন্দার আলী সিকদারের মেয়ে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৭ ঘ.