২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের কবরে ভালোবাসার মাটি

দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা কবিপত্নীর কবরের মাটি কবির সমাধীতে ছড়িয়ে দিলেন দুই ভারতীয় নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 07:09 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা কবিপত্নীর কবরের মাটি কবির সমাধীতে ছড়িয়ে দিলেন দুই ভারতীয় নাগরিক। জয়নাথ নন্দী ও দেবাশীষ ভট্টাচার্য দুজনেই পেশায় দলিল লেখক। বাংলাদেশে তারা এসেছেন সাইকেলে চড়ে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নজরুলের সমাধিতে কবিপত