মাদারীপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে দু'টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে।
সোমবার শিবচর ও রাজৈরে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে তাসসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকালে আহাম্মদ আলী, বকুল মিয়া, আজাহার মিয়া ও মো. জালালউদ্দিন নামের চার জুয়ারিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জুয়া খেলায় সহযোগিতা করায় জন্য বাচ্চু চেংড়াকে একশ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে তরিকুল জানান।
এদিকে রাজৈরে ভ্রাম্যমাণ আদালত খামজা মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।
রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৮টার দিকে উপজেলার টেকেরঘাটের ঘোসালকান্দা এলাকা থেকে খামজাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে চারশ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেয় বলে জানান সমীর।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, খামজা টেকেরঘাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ২১২০ ঘ.
bdnews24