২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

পাবনার বেড়ায় ডাকাতের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

পাবনা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় ডাকাতের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। তার নাম আব্দুল বাতেন প্রামাণিক (৫০)। তিনি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের বাসিন্দা। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে একদল ডাকাত বাতেনের বাড়িতে ডাকাতির সময় তাকে গুরুতর আহত করে। প্রথমে বাতেনকে পাবনা সদর হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বেড়া থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১৩ ঘ.