২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপজার নতুন জিএম লে. কর্নেল মোস্তাফিজুর

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা শাখার মহাব্যবস্থাপক (জিএম) পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা লে. কর্নেল আবু হেনা মো. মোস্তফাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা শাখার মহাব্যবস্থাপক (জিএম) পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা লে. কর্নেল আবু হেনা মো. মোস্তফাকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা লে. কর্নেল মোস্তাফিজুর রহমান। এজন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়। এছাড়া সেনা কর্মকর্তা লে. কর্নেল একেএম আমিনুল হককে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এবং নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার মাজাহারুল ইসলাম জুয়েলকে বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (জাহাজ, মেরামত ও ইঞ্জিনিয়ারিং) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/