২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জুন নাগাদ ১৫০১ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে'

আগামী জুন নাগাদ ১৫০১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুন নাগাদ ১৫০১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, "আগামী জুনের মধ্যে সরকারি খাতে ১৫৮ মেগওয়াট ও বেসরকারি খাতে (রেন্টাল ও কুইক রেন্টাল) ১৩৪৩ মেগাওয়াটসহ মোট ১৫০১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।" এছাড়া বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত সরকারি-বেসরকারিখাতে ১১৩১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে বলে জানান এনামুল হক। লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এর আরেক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠানকে ১৭৫৩ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি কোম্পানি মোট ৪১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনে গেছে। বর্তমানে ১৩৪৩ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ চলছে। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু (সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী)। চাঁদপুর-৪ আসনের হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকটের কারণে নতুন সংযোগ সাময়িকভাবে বন্ধ রেখেছে সরকার। অগ্রাধিকারভিত্তিতে শিল্প কারখানায় গ্যাস সংযোগে অপেক্ষমান শিল্প গ্রাহকদের আবেদন যাচাই করে পর্যায়ক্রমে সংযোগ দেওয়ার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, দেশে বিগত বছরগুলোয় গ্যাসের ব্যবহার বার্ষিক প্রায় ৮ শতাংশ বাড়লেও এর সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন বৃদ্ধি পায়নি। আগামী তিন বছরের মধ্যে ২০টির বেশি কূপ খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে এনামুল হক জানান, বর্তমানে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ দান বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ সন্তোষজনক হলে পুনরায় নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে। গ্যাস সরবরাহ নিয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ গত জানুয়ারি মাসে ভোলা জেলায় বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে । এছাড়াও দেশের দক্ষিণাঞ্চল তথা খুলনা জেলা পর্যন্ত জাতীয় গ্যাস পাইপ লাইন নেটওয়ার্ক স