২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সড়ক অবরোধ

বিভিন্ন দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয়ভাবে সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে ঢাকা মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গণসংহতি আন্দোলনের জুনায়েত সাকী, ওয়ার্কার্স পার্টির রাগিব আহসান মুন্না, গণফ্রন্টের আব্দুর রব, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু প্রমুখ। এ সময় সড়কের উভয় দিকে অনেক যানবাহন আটকা পড়ে। ভুমি অধিগ্রহণের নামে জনগণকে হয়রানী ও মিথ্যা মামলা দায়ের বন্ধ, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত বাতিলসহ ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচী পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫০ ঘ.